ব্রুকলিন ব্রিজের উপর পতপত কার উড়ছে আমেরিকার পতাকা,
ব্লু পতাকার উপড় লাল ঢ্যাঁড়া
পতাকার কোনা থেকে ঝরে পড়ছে লাল লাল তারা!
এক. দুই.. তিন...
লিংকন, রুজভেল্ট ওয়াসিংটন, কেনেডি,
নিক্সন, কার্টার, রেগন, বুশ, ক্লিন্টন,
ওবামা সব শেষে ট্রাম্পকার্ড ডোনাল্ড॥
'ইষ্ট’'রিভার-এর জলে গোল তরঙ্গ ওঠে তারকা পতনে,
নিউইর্য়কের ম্যানহাটন আর ব্রুকলিনকে
যোগসুত্র বাঁধে এক সেতু;
অদুরে "স্ট্যাচু অফ লিবার্ট্রি” আলো দেখায় নাবিকদের।
এক আততায়ীর গুলিতে
১০ টা ১০-শে থমকে থাকে সময়...
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।