মাথার মধ্যে কিলবিল করছে পোকাগুলো,
পোকাদের কাজই কিলবিল করা।
গুরপা পাহাড় থেকে ছুটে আসছে শমন,
রাজধানী এক্সপ্রেসের সাথে তাল মিলিয়ে।
ডানকুনি পেরোনোর আগেই
রাজধানীকে পিছনে ফেলে হাওড়ায় পৌঁছে যায় শমন,
তার কয়েক মুহূর্ত পরেই আমার শিয়রে!
মাথার ভিতরে পোকাগুলো কিলবিল করতে থাকে,
আমার এখনও সব গুছিয়ে ওঠা হয়নি,
সব এলোমেলো পড়ে আছে-
বিছানার পাশে, চিলেকোঠার ছাদে, বাথরুমের দরজায় হুকে
শমন তাগাদা দেয় – জলদি! জলদি!!
মাথার পোকাগুলো কবিতা হয়ে
কিলবিল করে বেরোতে থাকে নাক, মুখ, কান দিয়ে॥
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।