আমার ছাদে তখন সর্ষেক্ষেত
গাঁদা ফুলেরা 'দিলওয়ালে দুলহানিয়া’
নিয়ে যাবে কিনা ভাবছে,
রংবেরঙের পিটুনিয়া ফুলেরা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত,
এ্যষ্টার গুলো ভাবছে একটু দেরি হয়ে গেছে,
সব পাপড়ি এখনও মেলা হল না।
চন্দ্রমল্লিকারা ইতস্তত করছে,
ভাবছে, "আমরা আজ, ৩১ তারিখে ফুটব না,
নতুন বছরেই একেবারেই সকলে হাসবো”!
ডালিয়ারা ঢলঢলে পুর্ণ যৌবনা,
বুকে ডুমো ডুমো কলি,
আমি ছাদে বসে শীতের সকালে
রোদ মাখতে মাখতে ফুলেদের কানাকানি শুনি
আনমনে...
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।