ঘুম
মা, একটু কোল দাও,
একরাত শান্তিতে ঘুমাই
দু’শো রাত ঠিক করে ঘুমাইনি।
তোমার দুধসাদা শাড়ি বর্ষার ব্রহ্মপুত্রের জলের মতো কেন?
তোমার কালো চুলে ‘বাস’ তেলের ভুরভুরে সুবাস।
সেই গন্ধ মাখতে মাখতে চোখ বুজে আসে।
পূব আকাশে বৃষ্টি ছাড়াই রামধনু জাগে।
এক জোড়া বুলবুল দোল খায়
গুলমোহরের ডালে,
হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামে!
অসময়ের বৃষ্টিতে তোমার শাড়ি ধুয়ে আবার দুধসাদা,
শাড়ি ধোয়া জল গড়িয়ে মেশে ব্রহ্মপুত্রের জলে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।