www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাক্ষসী

ক্রন্দনের শব্দ শুনি দূরে কোন গ্ৰামে,
বিবশ মন জেগে উঠে গভীর স্বপনে।
খোঁজে চলি একা আমি আঁধারের পথে,
বিরহ বিধুর রাতে শুধু জোনাকিরা সাথে।
সুরের ঝঙ্কারে যেন কেউ করে তাড়া,
আমি বুঝিতে নাপেরে কিছু হ‌ই দিশেহারা।
অশান্ত হৃদয়ে শুনি বজ্রের নির্ঘোষ নাদ,
বুঝি এবার কাদম্বি রাক্ষসী পেতেছে ফাঁদ।
ঢেউএ ঢেউএ ভেসে আসে অশান্ত বাতাস,
কালো আরো কালো হলো মেঘলা আকাশ।
ছুয়ে-খেয়ে দেখে সে কার কিবা স্বাদ,
অগ্নিময়ী রূপ তার পড়ে যদি কেহ বাদ।

********

তাং: ‌২৬/০৬/২০১৮ ইং
১১ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল:৫.১৫
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast