www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সূর্যমুখী

সূর্যালোক সবার গায়ে সমান ভাবে পড়ে না,
জানিনা আগের দিনে পড়তো কিনা?
চারিদিকে শুধু সূর্য আরো উজ্বল সূর্য,
তারকারা হিমশিম খায় রাতের অপেক্ষায়!
সূর্যমুখী ফুলেরা আজ বিভ্রান্ত-
আসল সূর্য কে বা কোন দিকে আছে বুঝেনা।
সে তো আসল সূর্যের দিকে মাথা তুলতে চায়,
কিন্তু বারবার দিশেহারা আজ সূর্যের খোঁজে।
এখন সে মাথা নুইয়ে মাটি তাঁকায়;সে আর
ফুটতে চাই না, চাই না তাকাতে আকাশে!

********

তাং: ‌০২/০৬/২০১৮ ইং
১৭ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল‌:৬.১৮
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast