www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিশে থাকি সুখে

পাহাড় যদি ডাকে তোমায়,
কাছে এসো বলে।
দাঁড়াও কেন অচিন পথিক,
পথ হারাবার ছলে।
নীল নিলীমায় আকাশ দ‍্যাখ,
সাগর তীরে ছোঁয়া।
ভ্রমর পাখির গানে পাহাড়,
ঝর্ণা জলে ধুয়া।
মুহু-মুহু ডাকে ঝিঝি-
হৃদয় ভরা সুরে।
সকাল বেলার কোমল আলো,
নীল আকাশের তরে।
পাহাড় বলে,"সোনা বন্ধু-
এসো নাকো কাছে।"
স্মৃতির পাতায় লিখে দেবে,
মনে যাহা আছে।
সন্ধ্যা বেলা জাগবে তারা-
শান্তি খোঁজে তাতে।
সবুজ বনে আপন মনে,
পাহাড় জাগে রাতে।
গভীর রাতে নীরব শীতে-
সৃষ্টি নিঝুম পথে।
সাগর ডাকে আয় মোহনায়,
মিশে থাকি সুখে।

***********
তাং: ‌২১/০৮/২০১৮ ইং
০৪ ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল:৯.৪৩
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast