www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয় অঙ্গনে

অভিযাত্রী আমি আজ দিগন্তের পথে,
শৃঙ্খলার শৃঙ্খলে বাঁধা তার‌ই মতে।
সাজানো মাঠ আর সাজানো আকাশ,
জন্মান্তরেও ভুলিবনা এই সুগন্ধি বাতাস।
আবেগে খুঁজি আমি ভালোবাসি যারে,
সজাগ নিশিকাটে পাই যদি তারে!
প্রহরে প্রহরে বাড়ে বিরহ ব‍্যথা,
ফিরিবার কালে কি হবেনা দেখা?
সুজনের আনাগোনা কথা বলা মানা,
কে কাকে ভালোবাসে তাওছিল জানা!
মালা গাঁথি আমি মনোমালতীর বনে,
আসিবে প্রিয়ে মোর হৃদয় অঙ্গনে।

********

তাং: ‌১০/০৬/২০১৮ ইং
২৫ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল: ৬.১৬
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast