www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সে ফুল

জানিনা সে ফুলে গন্ধ ছিল কিনা,
ভালবেসেছি সে যখন ছিল অচেনা।
মনের গন্ধেই মোহিত ছিলাম-
অনুরাগে খোঁজে সেটাই পেলাম।
কথা হয় তার সাথে গভীর রাতে,
জাগায় মোরে ভোর-প্রভাতে।
হৃদয় জুড়ানো ফুলের হাসি-
তাতেই তারে ভালোবাসি।
ঠাই দিয়েছে আমায় সে যে,
মন মাতানো পরীর দেশে।
ফুলের ডালে ভ্রমর কত,
চোষতে রেণু ব‍্যস্ত শত।
সুভাষ ভাসে আকাশ পানে,
ফুলের কথা প্রাণের মনে।
পাঁপড়ি গুলো মুদে নিও,
বুঝে শুনে মধু দিও।

***********
তাং: ‌২৮/০৭/২০১৮ ইং
১১ শ্রাবণ,১৪২৫ বাংলা
রাত: ১১.০৯
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast