www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শতাব্দীর খোঁজে পাওয়া

হারিয়ে যেওনা তুমি,
কখন‌ও কোন দিন!
তোমাকে হারিয়ে আমি,
হয়েছি নিদ্রা বিহীন!
শুনেছ কি কখনও,
হৃদয় ক্রন্দন সুর?
উত্তরে তুমি বলো,
হলে কেন দূর?
হারানো হীরক মণি,
আবারও পেয়েছি ফিরে।
করেছ আমারে ঋণী,
তুমাতে জীবনের তরে।
নিয়ত জাগে আশা,
শ্রদ্ধা আর ভালোবাসা।
তুমি করোনা নিরাশা,
কারণ তুমিই ভরসা!
গোধূলির রাঙা প্রভা,
রাঙালো হৃদয় খানি।
বিচ্ছুরিলে কতো আভা,
তবু যেন অভিমানী!
নিমিষেই হারিয়ে যাও,
শতাব্দীর খোঁজে পাওয়া!
শান্তি কেমন পাও,
শূন্যতা ভরা হাওয়া!
ঘাসে জমে থাকা,
হৃদয়ের জ‍্যোতি প্রভা...!

***********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৩/০৩/২০১৮ ইং
১৮ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৬.১৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast