www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হিমালয় তুমি

হিমালয় শিরে বরফ সাগর,
দর্শনে হয় চক্ষু ডাগর।
হিমেল অটল পর্বত ভূমি,
দাঁড়িয়ে রয়েছো আজন্ম তুমি।
নিমগ্ন ধ‍্যানে রয়েছ তাপস,
তুমা চেয়ে কাটিল দিবস।
তরুরাজি পদতলে তুমা' সমীপে,
শোভিতে আপন দেহ পরিমাপে।
ধন‍্য গিরি তুমি গিরিরাজ,
লয়েছ বসন যেন রাজসাজ।
ভূপতি তুমি দুর্জয় সেনাপতি,
বিহঙ্গ উড়ে তাতে বনস্পতি।
ভ্রমীতে চাহি তব কোলে,
গিরিশ্বর ভালোবাসি আপনা ভুলে।

*********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩০/১২/২০১৭ ইং
১৪পৌষ,১৪২৪ বাং
সন্ধ‍্যা ০৯.৪৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast