www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নেতার স্বপ্ন

নেতা ব‍্যস্ত ভোটের মাঠে,
যান্ডা বাহক পিছে হাটে।
রাত পোহালে মন্ত্রী হবো,
চাইলে আমি সব‌ই দেব।
দেশের দশের করবো সেবা,
আমি হবো সবার দেবা।
মন্ত্রী হলে পাবো গাড়ি,
আগে পিছে হরেক নারী।
নাচবে তারা গানের তালে,
নানা ডঙে হেলে দোলে।
ভুলে যাব গ্ৰামের বাড়ি,
দামি খাদ্যে ভরবো ভুড়ি।
বিদেশ যাবো আকাশ যানে,
মন ভরবে সুরা পানে।

**********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৪/১২/২০১৭ ইং
২৮ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সন্ধ‍্যা:৭.৩১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাস্তব
  • আরিফ নীরদ ১৬/১২/২০১৭
    বাস্তবিক। ছন্দময়।
  • অনন্য, সত্য বলেছেন।
 
Quantcast