www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছবি আঁকি

একটি কথা ছিলো বলার,
কেউ যে নেই শুনার।
আঁধারে আলো দেখি যারে,
সে ঘৃণা করো মোরে!
জ্বলে জোনাকির আলো বনে,
নব আশা জাগে মনে।
জরাজীর্ণ জীবনে স্বপ্ন জাগে,
স্বপ্নেও যেন কাউকে লাগে।
লাল গোলাপের পাপড়ি গুলো,
দেখেছি যে আমি সুগোছালো।
দেখেছি শূন্যে মৃনালের খেলা,
হৃদয় আমার ভাসমান ভেলা।
বুক জুড়ে ভালোবাসার আলো,
না, সে নয়তো কালো!
অপ্রতিভ সেই আলো হীরকে,
সূর্যের আলো বুঝি ডাকে।
রামধনুর সাত রঙের বাহার,
বিশ্বাস জাগায় মনে কতবার।
প্রতি ভোরে জাগে রবি,
তাতেই আমি আঁকি ছবি।

**********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৫/১২/২০১৭ ইং
২৯ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:৬.৩১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast