www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টি

পাতায় পাতায় ঝরে আজ বৃষ্টি,
করবে নিশ্চয় কোন নূতন সৃষ্টি।
ধুসর আকাশে মোহিত বাতাসে,
চাতকেরা উড়ে দূরের আকাশে।
তৃষ্ণার্থ যারা রোদের ধাবদাহে,
আনন্দিত তারা বৃষ্টি অবগাহে।
ভাঙা সুপারি গাছের ঐ মাথায়,
একা শালিখের ডানা ঝাপটায়।
হাসে আজ ঝিঙের হলুদ ফুল,
প্রস্তুত হয়েছে যেন ধরতে ফল।
ভালো লাগে মোর এ ঝরা বৃষ্টি,
আরো ভালো লাগে তার সৃষ্টি।

২৪/০৬/২০১৭ইং
৯ম আষাঢ়, ১৪২৪বাং
নিজ বাসভবন,ভারত
উত্তর ত্রিপুরা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জাফর পাঠান ২০/১০/২০১৭
    বাহ্ বেশ সুন্দর হয়েছে ছন্দবদ্ধ কবিতাটি । ভালোলাগা রেখে গেলাম। তবে - ফুল এবং ফল শব্দদুটির অন্ত্যমিলে ঘাটতি আছে । আপনার প্রতি ভালোলাগা ।
  • মুক্তপুরুষ ১৫/১০/২০১৭
    অনবদ্য
  • বৃষ্টি তুমি
    মেঘের আগল ছিন্ন করে
    নেমে আস ধরা বুকে।
  • আজাদ আলী ১৫/১০/২০১৭
    "ঝিরি ঝিরি বৃষ্টিতে এতো কেমো মিষ্টি যে লাগে,
    মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে।" দারুন দাদা।
  • খুব সুন্দর।
 
Quantcast