www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি একা

আমি আজ বড়ই একা
স্টেশনটা নয় যদিও ফাঁকা।
আমি খুঁজে চলি ভিড়ে
কেউ কি জানে ভাষাটারে?
-যে ভাষায় আমি কথা বলি,
লিখে চলি কবিতার ডালি।
একটু বলব আমি কথা,
খুলে দেব মনের ব‍্যথা।
কাটবে সময় ভালো তাতে,
হাসি ঠাট্টা আর মজাতে।
কিন্তু হলনা সে আশার
পূরণ আজ আমার।
কাউকে সাথে পেলামনা যাবার,
আমি একা আজ আবার।
দু'হাজার লোকের ভিড়ে,
আমি বসি ট্রেনে চড়ে।
বড় কষ্ট লাগে মনেতে,
আমি আকিঞ্চন ভাষাতে।
বিষ্ণুপ্রিয়া তবুও রয়েছ তুমি,
জুড়ে আমার হৃদয় ভূমি।

---------*****--------

নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৭/১০/২০১৭
সকাল-১০.২৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast