www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদ‍্যালয়ে ফিরে

আসিলাম আবার‌ও আজ বিদ‍্যালয়ে,
গ্ৰীষ্মের ছুটি কাটাবার পরে।
আম কাঠাল আজও পাকেনি ভালো করে,
তাই বুঝি ছুটির রেষ ছিল অন্তরে।
কচি কাঁচা ছেলে মেয়ে,
সকল‌ই আসিল দৌড়ে
বহু দিনের পরে।
'গুড মর্ণিং স‍্যার'-বলে
প্রণামিল তারা শিক্ষকদের পায়ে ধরে।
দীর্ঘ ছুটির পরে,
মন নাহী চায় আসিবারে;
বিদ‍্যালয়ে আবারও পড়াবার তরে।
তবুও আসিয়া বুঝি মনে লাগিল ভালো,
যদিও সকলি ছিল এলোমেলো।

১৯/০৫/২০১৭
  ধর্মনগর, উত্তর ত্রিপুরা
          ।। ভারত।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast