www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হোলীর শুভেচ্ছা

হোলীর উৎসবে শুভেচ্ছা র‍ইল তোমায়,
আজিকের এই মনোরম ফাগুন বেলায়।
নানা রঙে সাজো তুমি প্রজাপতির মতো,
উড়ো তুমি ডানা মেলে আবিরের দোলায়।
আছি আমি বহু দূরে পথে কত‌ই অন্তরায়,
তবুও যেন পাশে আজ চোখের অন্তরালে।
তাই এবার বসে লিখে যাই কবিতার ভাষা,
মনের গহনে ইচ্ছে ছিল;ছিল গোপন কথা!
এবারের দোলে আবিরের ছোয়া দেব প্রথম,
সকলের আগে তোমার ঐ কোমল দু'গালে।
তবু রাঙিয়ে দিও তুমি এ ব‍্যথিত হৃদয়খানি,
আপন মনে সবার আগে মনের ঐ আবিরে!
বদলে দিও তুমি বসন্তের‌ এ' উৎসবের দিনে
হৃদয় পাষাণেরে হোলীর নানা রঙিন রঙে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শুবেচ্ছা কবিকেও @ অনেক-অনেক!!!
    • অনেক ধন্যবাদ।
      • ধন্যবাদ
  • সুভেচ্ছা
  • সাঁজো > সাজো
  • ভালো।
  • অনেক ধন্যবাদ।
 
Quantcast