www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা তুমি

কবিতা তুমি বড়ই শান্ত,
সুমেরুর বরফ পাহাড়ের মতো!
কবিতা তুমি বড়ই অনাবৃত,
সুদীপ্তাদের ব্লাউজের পিঠের মতো!
কবিতা তুমি অনেক সাজ,
শীতের রাতে হালকা পোশাকি মেয়ের মতো!
কবিতা তুমি অনেক বাড়ন্ত,
সিংহের সন্মোখে ঐ তাজা বলদটির মতো!
কবিতা তুমিও পরিশ্রান্ত,
বাড়ি বাড়ি পসরা বেচে ফিরা মেয়েটির মতো!
কবিতা তুমি বড়ই একা,
বাড়ী ছাড়া উদ্ধাস্তু অভিমানিদের মতো!
কবিতা তুমি বড়ই লাজুক,
গোমটা দেওয়া নব বধূদের মতো!
কবিতা তুমি বড়ই বাচাল,
রেল স্টেশনের ঐ পাগলেদের মতো!
কবিতা তুমি বড়ই একান্ত,
আমাদের গোপন প্রেমের মতো!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোলায়েম!
  • ওহ!
    দারুণ সৃষ্টিশীল কবিতা।।।

    ধন্যবাদ
    • ভালো লাগলো।
      • শুভকামনা রইল
        • ভাল লাগল,ধন্যবাদ।
  • রাজা অধিকারী ২৪/০৪/২০১৭
    খূব সুন্দর লেখা
  • স্বাগতম বন্ধু!
 
Quantcast