www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুখিনী মা

চলার পথে রুদের মাঠে,
বৃষ্টি ঝরা অন্ধকারে-
মাথার উপর থাকবে ছাতা,
- হয় যদি বা ধূলো মাখা।
নিভলে আলো সব‍ই ছায়া,
মিথ্যে হবে তোমার মায়া।
মিষ্টি সুরের কোকিল পাখি,
জন্মটা কি তার মনে রাখি?
জন্ম ছিল কাকের বাসায়,
বেঁচে উঠার প্রবল আশায়!
ঝড়ের চুটে ভাঙল বাসা,
ফুরিয়ে গেল সকল আশা।
স্নেহ ভরে পুষা পাখি-
কুহু ডেকে দিল ফাঁকি।
কাক মায়ের ঐ হৃদয় জানি,
দুঃখ পেল অনেক খানি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast