www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘূর্ণমান কবি

ভূলে যেতে চাই সেই অন্ধকারের রাতখানি,
তবুও মনে পরে ঐ আধাঁর রাতের হাতছানি।
রচায়েছে কে বা আজ লক্ষণ রেখা-
সীতার দুয়ারে।
রাবন রুপে কে বা আজ পুণঃ আসি-
লঙ্গিতে সতীরে কয় লক্ষণ রেখা।
ভয়ে ভয়ে কিছু ভাবি আপন মননে,
রয়ে সয়ে কিছু লিখি কবিতা কাননে।
লিখে লিখে ভরে যায় কবিতার খাতা,
তবু যেন রয়ে যায় কল্পনায় সেটা!
কাছে আছি দূরে নয়-
তবু দূর মনে হয়।
মাঝ পথে ঘুর ফিরি,
আমি এক ঘূর্ণমান কবি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast