www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★বিপরীতে তুমি★

কোনো এক গোধূলি লগনে
ঘন সবুজের মাঝে
ঘাঁস ফড়িং হয়ে উড়ে এসেছিলে,
প্রথম দেখাতেই হৃদয়ের মণিকোঠায়
স্থান করে নিয়েছিলে তুমি,
ভালোবাসায় গেঁথেছিলে আমায়
তোমার ভালোবাসার মায়াজালে,
হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে
স্বপ্নের বাসর সাজিয়েছিলে।

মিছে ভুলের যন্ত্রনায় কাতর হয়ে
আজ আমি একাকী পথের পথিক,
মনের আড়ালে রেখে
অন্যমনে আজ তোমার বসবাস,
শূন্য হৃদয়ে বেঁচে আছি ভুবনে
সুখের সাগরে ভাসছো তুমি।
হয়তো এটা-ই ছিলো
অভাগার কপালের লিখন,
সুখগুলো সব পর হয়ে
কষ্টগুলো হয়েছে আপন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast