www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★বাঁচার স্বপ্ন★

জীবনের শেষ প্রহরে
তোমার ভালোবাসার ছোঁয়ায়
আবার যেনো নতুন করে
বাঁচার স্বপ্ন জাগালে মনে,
একাকীত্বের যাতনা মুহুর্তেই
মুছে দিলে জীবন থেকে।

স্বপ্নগুলোকে যেনো নতুন প্রাণে
রূপ দিয়েছো তুমি,
বিরহের নিকুঞ্জে ফুটালে
সুখের সফেদ গোলাপ।

তোমার অনন্য ভালোবাসায়
নিজেকে মিশিয়ে দিলাম,
হৃদয়ের পোষা শত কষ্টগুলোকে
বিলীন করে দিলে তুমি,
শূন্য হৃদয়টাকে পূর্ণ করে
জড়িয়ে নিলে ভালোবাসার
অভেদ্য মায়াজালে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast