www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★তুমি অদ্বিতীয়া★

তোমার মিষ্টি হাসিতে গালে টোল
কাজল-কালো চোখের অপলক দৃষ্টি
যেন নেমে আসে সুখের বৃষ্টি।

তোমার হাসির তালে মুগ্ধ এ হৃদয়
সবুজ ঘাসে ঘেরা পথে অবাধ্য হাঁটা
সূর্যের আলোয় হারায় মেঘের ঘনঘটা।

তোমার রেশমি কালো উড়ন্ত কেশ
গোলাপি ঠোঁটের ঝিলিমিল লিপজেলে
সূর্যরশ্মি এসে রঙিন রঙে খেলে।

তোমার মিষ্টি মধুর কণ্ঠের গানের
সুরের গুঞ্জনে পাখিরা গান ধরে
বাতাসে বয়ে নিয়ে যায় অচিনপুরে।

তোমার অপরূপ রূপধারার কাছে
প্রকৃতির রূপ যেন হার মেনেছে
বনের সবুজও তোমার প্রেমে মজেছে।

তোমার বিচরণে সমুদ্র-ঢেউয়ের উত্তালে
যেন নিয়ে আনে হাজারো সুখের বানী
ভাসিয়ে নিয়ে যায় শত কষ্টের গ্লানি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবু সাহেদ সরকার ২৯/০৬/২০১৪
    চমৎকার একটি কবিতা পড়লাম কবি।
  • খুব মিষ্টি কবিতা ইকবাল ভাই ।
  • শুভ্র ২৯/০৬/২০১৪
    বাহ!!!! সেই অন্য রকম ভালো লাগা ,
  • মল্লিকা রায় ২৯/০৬/২০১৪
    ওঃ পুলকিত হলাম।শুভেচ্ছা জানালাম।
  • মারুফা তামান্না ২৯/০৬/২০১৪
    সেই ভাইয়া। পুরা রোমাঞ্চিত।
 
Quantcast