www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজ জন্মদিন তোমার

তুমি ভূমিষ্ঠ এই সোনালী দিনে
এ ধরনীর বুকে,
পার করেছো দীর্ঘ বিশটি বছর
হাজারো স্বপ্ন নিয়ে চোখে।

বেঁধেছো তোমায় এ হৃদয়ের মাঝে
ভালোবাসার মায়াজালে,
করেছো আপন তোমাতে আমায়
স্বপ্নের অন্তর্জালে।

তোমার জীবনে বয়ে আসুক শত
অনাবিল সুখের ছায়া,
সকল বাধাকে অতিবাহিত করবে
করে যাবো সেই দোয়া।

তোমার স্বপ্নগুলো বাস্তব হবে
পাশে আছি জীবনান্তবদি,
জীবনে যতই দুঃখের মুহুর্ত আসুক
কাটিয়ে যাবে নিরবধি।

স্বার্থক হোক পৃথিবীতে তোমার
পুষে রাখা শত আশার,
বেঁচে থাকবে তুমি যুগ যুগ ধরে
আজ জন্মদিন তোমার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পিয়ালী দত্ত ১৩/০৬/২০১৪
    দারুন...
  • শুভ্র ১৩/০৬/২০১৪
    শুভ জন্মদিন
  • আবু সাহেদ সরকার ১৩/০৬/২০১৪
    বেশ চমৎকার লাগলো কবি।
 
Quantcast