www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দোলন মিয়ার প্রেম - পার্ট-২

ছ্যাকা খেয়ে যে একা এখন
আমাদের "দোলন মিয়া",
চাকরিটাও যে এবার যায় যায়
কেমনে করবে বিয়া।

এবার "দোলন মিয়া"র মিশন হলো
গার্লস হোস্টেলের দিকে,
সারাদিন ঐ জানালার দিকে
তাকিয়ে অপলকে।

হঠাৎ একদিন চোখ গেলো তার
জনালার-ই দিকে,
একটা মেয়ে ইশারা দিচ্ছে
তাকিয়ে তার চোখে।

এই বুঝি ভাই "দোলন মিয়া"র
আবার শুরু প্রেম,
নাকী এই মেয়েটাও শুরু করে
ভালোবাসার গেম।

মেয়ে পড়ে ক্লাস সেভেনে
দোলনের মনে সুখ,
পাঁচ বছর পর করবে বিয়ে
এটাই ভালো সুযোগ।

কথাও হয় না, ঘুরাও হয় না
শুধুই ইশারায় বলে,
এ দুঃখেতে "দোলন মিয়া"র
সারাটা দিন চলে।

আজ আর নয়,আসছি আবার
কাজও বাকী কত,
"দোলন মিয়া"র প্রেম কাহিনী
চলবে অবিরত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার ছন্দের কবিতা। ভালো লাগলো।
  • তাইবুল ইসলাম ৩০/০৫/২০১৪
    হা হা
    অনেক ভাল লাগল
    শুভেচ্ছা নেবেন
  • মোঃজাহেদ হোসেন ৩০/০৫/২০১৪
    বাহ চমৎকার
  • আবু সাহেদ সরকার ৩০/০৫/২০১৪
    বেশ মজা পেলাম!
  • সুরজিৎ সী ৩০/০৫/২০১৪
    খুবই ভালো লাগলো ।
 
Quantcast