www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসি বলে

তুমি গোলাপকে খুব ভালোবাসতে বলে
কাঁটার আঘাতকে পরোয়া করিনি,
এনে দিয়েছি কত রক্তলাল গোলাপ,
শুধু তোমায় ভালোবাসি বলে।

তুমি সাগরের ঢেউ দেখবে বলে
সুদূর পথেও দিয়েছি পাড়ি,
তোমায় ঢেউয়ের গর্জন শুনাবো তাই,
শুধু তোমায় ভালোবাসি বলে।

তুমি বৃষ্টিতে ভিজতে চেয়েছো বলে,
বিধাতার সনে করেছি কত প্রার্থনা,
করেছি কৃত্রিম বৃষ্টির আয়োজন,
শুধু তোমায় ভালোবাসি বলে।

আকাশের রংধনু তোমার প্রিয় ছিলো বলে
পশ্চিমাকাশে তাকিয়ে ছিলাম অপলকে,
ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে,
শুধু তোমায় ভালোবাসি বলে।

রাতের গভীরে ভয় পাবে বলে
মুঠোফোনে শুনেছি শুধু তোমার নিঃশ্বাস,
নিজের নিদ্রাকে করে বিসর্জন;
শুধু তোমায় ভালোবাসি বলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জোছনা ভেজা মন ৩১/০৫/২০১৪
    MUGDHO HOYE GELAM
  • এস,বি, (পিটুল) ২৭/০৫/২০১৪
    সুধু ভালোবাসলে হবে দাদা,
    সুন্দর কবিতা
  • রুমা চৌধুরী ২৭/০৫/২০১৪
    বা:, খুব সুন্দর কবিতা। খুব ভাল লাগল। অনেক শুভেচ্ছা রইল।
    • কবি মোঃ ইকবাল ২৭/০৫/২০১৪
      আপু তোমাকে আমার প্রতিটি লেখায় পেয়ে খুব ভালো লাগে।
      পাশে থেকো আপু।
      আর অনেক ধন্যবাদ।
 
Quantcast