www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার সবকিছু হতে চাই

তোমার বাগানে আমি সকালের রোদ হব,
সবুজ ঘাসের ডগায় আলতো শিশির হব।
পুর্তলিকার মতো সাত রঙের আলো হব,
বাতাসে ভেসে থাকা ফুলের সুবাস হব।

সফেদ কাপে উড়া চা’য়ের ধোঁয়া হব,
বেতের চেয়ারে পাতা কুশির ফুল হব।
ঝুলে থাকা পর্দার বাহারি নকশা হব।
দরজার পাশে রাখা টেরাকোটা কাজ হব।

দেয়ালে ঝুলিয়ে রাখা ছবির ফ্রেম হব,
বইয়ের ভাঁজে রাখা শুকনো ফুল হব।
ছাদে বেঁধে রাখা সুরেলা ঘন্টা হব,
শোকেসের পাশে রাখা ফুলের টব হব।

বিছানার দুই পাশের রঙ্গিন বাতি হব,
বালিশের কভারের সূচের কাজ হব।
ড্রেসিং টেবিলে রাখা গহনার বক্স হব।
তোমার হৃদয়ের কাঙ্ক্ষিত প্রেম হব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast