www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীল মেঘ

বাদলের গান আমি পারিনা লিখতে,
কত যে বাদল ঝরে মনের আকাশে।
বাইরের বর্ষা তো চোখে দেখা যায়,
মনের বর্ষা বল কি করে দেখাই।
আকাশের মেঘগুলো কত উজ্জ্বল,
রোদের আলো পড়ে রূপে ঝলমল।
মনের মেঘগুলো কেনো কালো হয়?
হৃদয়ে আষাঢ় নামায় যখন তখন।
অঝোর বরিষণে চোখ ভিজে যায়,
মনের বর্ষা বল কি করে দেখাই।

আকাশের নীল আমি পারিনা আঁকতে,
বেদনার নীল রঙে হৃদয় ছেয়েছে।
উড়েনা মনের নীলে রঙ্গীন ঘুড়ি,
আপন বেদনায় একাকী পুড়ি।
আপন বিরহ কথা লুকাই গোপনে,
আর কেউ না জানুক স্রষ্টা জানে।
আকাশের নীলে ভাসে গাঙ্গচিল মেঘ,
আমার হৃদয়ে চলে ঝড়ো বোশেখ।
এই ঝড় থামেনা কভু চলে অবিরাম,
মেঘের খামে আকাশে পত্র দিলাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতা সুন্দর,
    ভরলো অন্তর।
  • সঞ্জয় শর্মা ১৩/০৬/২০২০
    বেদনার নীল রঙে হৃদয় ছুয়ে গেল কবি।

    খুব ভালো লাগলো।
    শুভ কামনা রইলো।
  • Md. Rayhan Kazi ১৩/০৬/২০২০
    অসাধারণ উপস্থাপনা
  • অনবদ্য!
  • বেশ!
  • ফয়জুল মহী ১২/০৬/২০২০
    ভীষণ ভালো লাগলো লেখা ।
 
Quantcast