কেউ একজন বলেছিল,
ভালো মানুষদের জন্য জান্নাত অপেক্ষা করে।
আমি ভাবলাম,
অনুশোচনাকারীদের জন্যও কি
আলাদা কোনো ওয়েটিং রুম আছে?
যেখানে মানুষ বসে থাকে
নিজের ভুলের পাশে,
ক্ষমার ডাক শোনার অপেক্ষায়।
হয়তো জান্নাত শুরু হয়
সেই মুহূর্ত থেকে, যখন মানুষ সত্যিই বদলাতে চায়।
খসড়াধ্বনি: ক্ষমা পাওয়ার আগে মানুষকে কতক্ষণ নিজের সামনে বসে থাকতে হয়?

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।