আমি ভেবেছিলাম,
আমার প্রার্থনাগুলো হারিয়ে গেছে।
পরে মনে হলো,
হয়তো সেগুলো ঈশ্বরের স্প্যাম ফোল্ডার-এ।

একই স্বার্থ, একই ভয়,
একই চাওয়া বারবার পাঠিয়েছি।

হয়তো তিনি অপেক্ষা করছেন—
একটি প্রার্থনার,
যেখানে শব্দের চেয়ে
মানুষটা বেশি সত্য।

খসড়াধ্বনি: প্রার্থনা কি শব্দে পৌঁছায়, নাকি মানুষের পরিবর্তনে?