প্রতিটি অপরাধের আগে
হৃদয় একটি ওটিপি পাঠায়।
বিবেক বলে, "কনফার্ম করবে?"
আমরা তাড়াহুড়ো করে
"স্কিপ" চাপি।
তারপর সারাজীবন
শাস্তির স্ক্রিনে দাঁড়িয়ে থাকি।
আসলে মানুষকে বিচার করে আদালত নয়—
একটি অব্যবহৃত ওটিপি।
খসড়াধ্বনি: প্রতিটি ভুলের আগে যে সতর্কতা আসে, আমরা কি সত্যিই তা দেখি?

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।