তুমি সেই কোমল দ্বীপ,
রাত্রির সেই উজ্জ্বল গ্রহানুপুঞ্জ
বসে থাকলে তুমি রূপালি রঙের নদীর ধারে
চেয়ে থাকলাম আমি অধরা হৃদয়ে
মিশে গেলে তুমি নীল গগনের ওই মেঘে
উড়াল দিলাম আমি ডানাযুক্ত পাখি হয়ে
স্বপ্নে দেখলাম, তুমি রক্ত লাল পদ্ম বিলে
চলে গেলাম আমি আধভাঙা তরী নিয়ে
উদিত হলে তুমি সুপ্রভাতের সূর্য হয়ে,
গেলাম আমি চাঁদের কাছে তোমারই খুঁজে,
খুঁজলাম আমি নবীন দেশ, ভিন্ন ভিন্ন সাজে,
তোমার ছায়া সঙ্গে নিয়ে, তোমায় না দেখে।
~ জুবায়ের
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।