www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সত্যের বিজয়

নষ্ট তুমি হতেই পারো,
কে করবে মানা!
পরিনতি নয় তো ভালো,
এটাও সবার জানা।
জীবন যদি তোমার কাছে
এতোই তুচ্ছ হয়,
করতে পারো সবই তুমি,
মনে যাহা লয়।
বিবেক যেথা পরাজিত,
দুর্নীতিরই চাপে,
সত্যবাদী সত্য বলতে,
থরথরিয়ে কাঁপে।
তাই বলে কি পৃথিবীটা,
মিথ্যে হয়ে যাবে!
পেশির জোরে অন্যের হক,
ভাগা দিয়ে খাবে।
হিসেব তোমায় দিতেই হবে,
এই পৃথিবীর পর,
ভুক্তভোগী সবুর করে,
অপেক্ষাটা কর।
যুগে যুগে পরাশক্তি,
হয়ে গেছে ক্ষয়,
সত্যের বাতি জ্বলে ধিকি,
সত্যের হবে বিজয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast