www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাল অভ্যাস গড়ি

"ভালো অভ্যাস গড়ি"
-মোঃ জাহাঙ্গীর হোসাইন।

ভালো তুমি সবার কাছে
নাইবা হতে পারো।
খারাপ হতে যেও না গো
খারাপ অভ্যাস ছাড়ো।
ভালো অভ্যাস গড়তে থাক
একটু একটূ করে।
ভালোয় ভালোয় জীবন গড়
এই ধরনী পরে।
তোমায় দেখে অপর জনে
যদি ভালো হয়।
তোমার সুনাম বাড়বে হেথা
হবে নাতো ক্ষয়।
ভালো হবে এই পৃথিবীর
যত মানুষ রয়।
খারাপ সবই বিদায় নিবে
ভালোর হবে জয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast