www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি আবার সভ্য মানুষ

আমি আবার সভ্য মানুষ!

বোনটা আমার কাটাতারে
ঝুলে আছে
গুয়ান্তনামো বে কারায়
কাঁদে পাছে

ধর্ষিতা হয় দিনে রাতে
আরাকানে
টি এস সি মোড়ে বিনষ্টা
লীগ গানে।

পরিমলের খপ্পরে
আজ কাঁদে
জীবন নামের হাহুতাস
আজ ফাঁদে।

কালের ঘোরে জগৎ দোরে
রক্ত খেকু পশুর সুরে
পাগল আমি হই বেহুশ!
আমি আবার সভ্য মানুষ!


বিশ্‌বজিতটা চিৎকারে
ধবনি তুলে
আমি নির্বাক চুপ করে
সব ভুলে!

রাজন নামের ছোট শিশু
আজ মরে
পশু,জানোয়ার হাসে আজ
ভীম স্‌বরে।

জড় পদার্থ নিশ্চুপ
প্রাণহীন
ভাব সেজে আজ ঘর কোনে
হই লীন।


আধুনিকতার প্রখর স্রোতে
ভাসছি আমি দিবস-রাতে
বিবেক খেয়ে হারাই হুশ।
আমি আবার সভ্য মানুষ!



রাত ০২ঃ২৫ মিনিট
০৪-০৮-১৫ ইংরেজী
দশম শ্রেণীকক্ষ,জামেয়া উমরপুর মাদ্রাসা,সিলেট।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast