www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অতীত- বর্তমান- ভবিষ্যৎ

হিমশীতল মৃত্যু এনে দেবো
শিশিরকণায় ভেজা ঘাসের আসনে
কিছুটা অস্বাভাবিক ঠান্ডা মৃত্যু
নিভে যাবে জীবনের উত্তাপ
এক প্রচন্ড অগ্নিশিখায় ভস্মীভূত হবে সমস্ত সময়
অতীত- বর্তমান- ভবিষ্যৎ
সময় এর অপমৃত্যুও মেনে নেবে এই মহাবিশ্ব
এক মুহূর্তেই করবে ধারণ
সমস্ত অতীত- এই বর্তমান- আর অনাগত সবটুকু ভবিষ্যৎ
দেখে নেব জন্ম হতে মৃত্যু সবার
এক মুহূর্তের মধ্যে
লজ্জিত সভ্যতার রাঙা মুখটুকু বেদনায় নীল হওয়া
আরো দেখে নেবো অস্তিত্বের সংকটে
কোন মতে টিকে থাকা আত্মবিশ্বাসী প্রেতাত্মাগুলোকে
যাদের ভিড়ে মহাত্মাদের আজ নিজেদের প্রতি চরম অবিশ্বাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast