www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উদ্ভ্রান্ত চিন্তার ঘুঁড়ি

অশান্ত বাতাসে কিছুক্ষণ উড়েছিল উদ্ভ্রান্ত চিন্তার ঘুঁড়ি
আমার আকাশ ছেড়ে তোমার আকাশে পৌঁছতেই
তুমি নিয়েছ তার নিয়ন্ত্রণ
আমার আকাশ করেছো নিজের
তোমার মেঘেতে ধরেছ আমার জন্য বৃষ্টি
আমার আকাশে করেছো তৈরি অবাক এক রংধণু
তা থেকে সচেতনে লুকিয়েছ একটি বিশেষ রং
কোন এক অসতর্ক মুহূর্তে
আমার অস্তিত্বে মিশেছ এসে আমার অজান্তেই
ঐ কন্ঠে মিশিয়েছ এক অচেনা সুর
যা হতে পারতো অনেকটাই চেনা
তাই কাছে থেকেও তোমায় রেখেছি অনেকটা দূর
তোমার অজান্তেই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast