www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছায়া

সিগারেটের ধোঁয়া হয়ে উড়ে যায় অপেক্ষার কষ্টগুলো
ছাঁই হয়ে পড়ে রয় নিঃসঙ্গ সময়
ফুসফুসে বয়ে চলে ক্লান্ত বাতাস
হৃদয়ে রক্তাক্ত ভালবাসা
মস্তিষ্ক কিংকর্তব্যবিমূঢ়।

আমি থাকবোনা তবু আমার ছায়া রয়ে যাবে
যতদিন রবে তোমার আলো
না থাকা আমি শরীরে ধরে ঐ আলো
ছেড়ে দেবো শুধু ছায়াটাকে
বোঝাতে তোমায় আমি চিরকালই ছিলাম রোদক্লান্ত
তবু তোমায় ছেড়ে যাইনি অন্ধকারে।

বুঝে নিয়ো তুমি শুধু এটুকুই
মেঘের ছায়া কেটে যায় বৃষ্টির ছলনাময়ী বর্ষণে
তবে আমার ছায়া কাটবে না
যতদিন তুমি আলো হয়ে রবে
রাখবে আমায় স্মরণে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast