www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতাসিক্ত

আরো একটি সন্ধ্যা কবিতামুখর হবে
যদি তুমি চাও,
তবে যদি চাও বৃষ্টিমুখর সন্ধ্যা
তবে আমায় বোলনা
তোমায় একপশলা বৃষ্টিতে ভেজাবো বলে
আমি জমাট কষ্ট বুকে চেপে ভেসে বেড়ানো মেঘ হবোনা।

আমি পারি কবিতার অশ্রুতে তোমায় সিক্ত করতে
কবিতার ছন্দে তোমায় আন্দোলিত করতে
কবিতার চরণে তোমায় প্রকাশ করতে
তবে পারবোনা তোমায় কবিতাকে ভালোবাসতে বলতে
তুমি শুধু আমায় ভালবেসো
আমি যেমন কবিতার মাঝে তোমায় ভালোবাসি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast