www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সকাল বৃষ্টি

এই বৃষ্টি ঝরা সকালবেলার নিঃসঙ্গ কাঁথামুড়ি ঘুম
ঘুম ভেঙে চুপচাপ শুয়ে থাকা।
তোমাকে ভাবতে ভাবতে তন্দ্রায় ঢলে পড়া
তা থেকে স্বপ্নে তোমার সাথে কথা বলা
একসাথে হাত ধরে পথচলা
হঠাৎ মেঘের গর্জন.....ভেঙে যায় কাঁথামুড়ি ঘুম
ভেঙে যায় স্বপ্নের পথচলা।
ঐ আকাশভাঙা বৃষ্টিতে কয়েকফোটা অশ্রু ঢেলে দিয়ো
ঐ মেঘের গর্জন থেমে যাবে তোমার নিঃশব্দ কান্নার শক্তিতে।
আমি আবার ঘুমাতে চাই এখুনি
স্বপ্নটা এখনো আঁকড়ে রেখেছি
স্বপ্নেই সঙ্গী থাকো আরো কিছুটা সময়
এই বৃষ্টি যে আমার নয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast