www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার আমার ষড়ঋতু

আমি তোমার শ্রাবণে ভিজিয়ে নেব আমার জৈষ্ঠ্য রোদে তপ্ত দুপুর
তোমার মাঘের শৈত্যে মিটিয়ে নেব আমার ভাদ্রের ঐ বিকেল টুকু।
তোমার পৌষ বিকেলকে রাঙিয়ে দেব অঘ্রাণের রঙিণ রঙে
তোমার ভরা আষাঢ় ভুলিয়ে দেব আশ্বিনি নীল আকাশ টেনে।
তোমার চৈত্র রাতের একাকিত্ব ভুলিয়ে দেব ফাগুন ফুলে
তোমার কার্তিক মন আনবো টেনে বৈশাখী কোনো ঝড়ো বিকেলে।
তোমার ষড়ঋতুর প্রতিটি ক্ষণ মেলাবো আমার প্রতিটি ক্ষণে
তোমায় প্রেম শেখাবো করতে আমি ভালবাসার অসীম টানে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast