www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শঙ্খ ও কাঁসার শব্দহীন রাতে

উৎসর্গঃযে আমার কবিতার প্রথম উৎস

মাকড়শার জাল বুনেছে মনের গভীর মন্দিরে
টিকটিকি দিয়েছে ডিম
তেলাপোকা মল ছেড়েছে তার নীড়ে।
অনেক দিন অযত্নে পড়ে থাকা মন্দির
ধুলোবালিতে ছেয়ে গেছে আসন।
ছত্রাক আর শেওলায় জং ধরেছে প্রাচীর
ইদানিং পূজারীর দেখা নেই অর্ঘ্য হাতে
দণ্ডায়মান মূর্তি কেবল চেয়ে থাকে
শঙ্খ ও কাঁসার শব্দহীন রাতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast