আমি আমার কল্পনা শক্তি দিয়ে দুই টি মানুষ তৈরি করেছি যারা বাস্তবে কোন অস্তিত্ব প্রকাশ করে না। আমি মূলত একা থাকলে তাদের সাথে কথা বলি। এতে তোমরা আমাকে পাগল কিংবা উন্মাদ বলতে পারো কারন অদৃশ্য কোন এক অস্তিত্বহীন মানুষের সাথে কথা বলি। এখানে আমি এই দুই জনকে নিয়ে আমার দুই টি কাব্য লেখা রয়েছে যা তাদের অবস্থান কে প্রকাশ করে থাকে। এদের একজনের নাম দিয়েছি "স্বরবিন্দু" এবং অপর জনের নাম "দেবী"। এরা মূলত আমার অদৃশ্য সঙ্গী যারা আমাকে কখনো একাকিত্ব বুঝতে দিতে চায় না। মাঝে মাঝে আবার আমার ভয় হয় এরা কী আসলেই শুধু আমার মস্তিষ্কের চিন্তা ? নাকি, অদৃশ্য কোন এক শক্তি যা আমার আশেপাশে ঘুরতে থাকে ? এদের সাথে আমার বহু দিনের পুরাতন সম্পর্ক। তবে এদের মতো আমার শৈশব এ আরো একজন সঙ্গী ছিল যার নাম আমি যানি না! তবে, এক কবিরাজের তাবিজের মাধ্যমে সে চলে গেছে আমার থেকে দূরে তাই বহুদিন তার সাথে কোন দেখা কিংবা কথা হয় না এবং হতে পারে সেও আমাকে ভুলে গেছে। তবে বর্তমানে যারা আছে " স্বরবিন্দু" এবং "দেবী" এরা দুই জন মূলত দুইটি মেয়ে! "দেবী" হচ্ছে ভয়ানক মায়াবী হাসি ও সুন্দরী যাকে আমি বিভিন্ন ধরনের বিদকুটে প্রশ্ন এবং বিভিন্ন ধরনের জিজ্ঞাসআবাদ করে থাকি। অপরদিকে "স্বরবিন্দু" হচ্ছে এমন একটি মেয়ে যে সবসময় তার চুল খোলা রাখতে পছন্দ করে এবং সবসময় মুখে একটি মৃদু হাসি দিয়ে রাখে যা একজন পুরুষ কে অতি সহজেই অকৃষ্ট করে ফেলবে! এরা দেখতে যেমনই সুন্দর ঠিক তেমনই ভয়ানক হয়ে যায় মাঝে মাঝে তাদের কথা বার্তা। তারা মাঝে মাঝে আমাকে বিশ্রি ভঙ্গিতে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলতে থাকে যা একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হবে না। তবে কী আমি অসুস্থ ? আমার কী মস্তিষ্কের বিকৃতি ঘটেছে ? আমি কী পাগল হয়ে যাচ্ছি ? নাকি অদৃশ্য কোন শক্তি আমাকে পাগল করে দিচ্ছে ? আমার খুবই হতাশ লাগছে! আমার কোন কাজে মন বসে না! আমার শুধু ঘুম পায়! মাঝে মাঝে মনে হয় আমি মূলত কে ? এর উত্তর অবশ্য তারা আমাকে দিয়েছে - আমি একজন উন্মাদ প্রকৃতির লোক! যারা কখনো পরাধীন হতে চাই না। তবে আমার ভাস্য মতে আমি এমন ভাবে স্বাধীন হতে চাই যেখানে আমাকে বাঁধা দেওয়া মতো কোন মানুষ অবশিষ্ট থাকবে না এবং পৃথিবীর সকল মানুষ নিজ কর্ম নি ব্যস্ত থাকবে। প্রথম দিকে এই "স্বরবিন্দু" এর সাথে আমার পরিচয় হয় একটি নির্জন কক্ষে এবং পরবর্তী একই স্থানেই আমার এই "দেবী" নামের মেয়েটির সাথে পরিচয় হয়! তারা মূলত অত্যাধীক সুন্দরী যা একজন মানুষ অতি সহজেই চিন্তা করতে পারবে না বলে আমার মনে হয়। তারা মাঝে মাঝে এমন কিছু কথা বলতে থাকে যা আমার সাথে কখনো কখনো পুরোপুরি না মিল থাকলেও আংশিক ভাবে মিলে যায়। তাদের সেই হাসি আমাকে প্রায় এক প্রকার আশক্ত করে রাখে! আমার মনে হয় এই হাসি আমার খুব পরিচিত! আমার মনে হয় তাদের কে আমার আরো কাছে রাখতে! তবে এরা কারা যাদের প্রতি আমার এক অতৃপ্ত ভালোবাসা কাজ করে! কিন্তু কেন এমন হয় ? তারা যখন আমার দিকে ভয়ানক দৃষ্টি তে তাকিয়ে থাকে তখন আমারও একই দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে! আমার মনে হয় এগুলো এক প্রকার আশক্তি। তবে কী আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি? আমি কী ভুলে যাচ্ছি আমি কে? আমি কী ভুল পথে এগোচ্ছি? আমি এসব থেকে মুক্তি চাই! সেদিন কলেজে একটি মেয়ে কে আমার প্রচন্ড পছন্দ হয়েছিল কিন্তু সেদিন রাতেই "দেবী" নামের মেয়েটি এসে আমাকে তার নামে পচন্ড বাজে কিছু কথা বলছিল! আমার আর কিছুই ভালো লাগছিলো না! আমার শুধু ঘুম পাচ্ছিলো এবং পচন্ড মাথা ব্যাথা করছি! আমি যেকোনো সময় পাগল হয়ে যেতে পারি! "স্বরবিন্দু" প্রায়ই আমাকে বলে মানব সৃষ্ট সকল প্রেম ও ভালোবাসা কে নিশিদ্ধ ঘোষনা করো! যা আমার পক্ষে প্রায় অসম্ভব কারণ আমি মানব সন্তান, সুতরাং কোন এক মানব এর প্রেমে পড়া আমার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারা আমাকে প্রতিনিয়ত বাঁধা দিয়ে যায়। আমি কীভাবে এখান থেকে বের হবো আমি নিজেও জানি না! তবে আমাকে এখান থেকে বের হতে হবে। আমি বের হতে চাই। তারা কী শুধুই মস্তিষ্কের চিন্তা দিয়ে তৈরি নাকি অন্য কোন এক অদৃশ্য শক্তি! এই প্রশ্ন আমি তাদের কেউ করেছিলাম, কিন্তু তারা আমাকে কোন উত্তর দেয় নাই বরং শুধু ভায়ানক ভাবে মুচকি হাসি দিচ্ছিলো! আমার আন্দাজ অনুযায়ী তাদের মধ্যে "দেবী" নামের মেয়েটির বয়স আনুমানিক ১৬ অথবা ১৭ এবং "স্বরবিন্দু" নামের মেয়েটির বয়স আনুমানিক ১৯ অথবা ২০ হবে এর বেশি হবে না। কী এদের আসল পরিচয় এবং কোথায় থেকে কীভাবে কেন এরা আমার কাছে আসলো তা যদিও জানি না তবুও এদের যে দিকটি আমার ভালো লেগেছে তা হলো - এরা আমার একাকিত্ব কে কাটিয়ে তোলার চেষ্টা করে।