www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথ গেছে বেকে

সোজা পথটায় কোনও ধাধা ছিল না..
তবু বেরিয়ে পড়েছি কোনও এক পথে ..
পথ হারানো আজ আমার লক্ষ্য নয়..খুজে পেতে হবে সেই পথটাকে,

এইভাবে শ্যামবাজার ৫ মাথার মোড়ে এসে দেখি
কিছু পথ গেছে বেকে ...
আর কিছু পথ ঘোলাটে ,

পেছনে ছেড়েছি চেনা গন্তব্য
বাদিকের পথটা মৃত্যুর..কেউ ওখানে পুনর্জীবন ও পায়
ডানদিকের পথটা চলে গেছে কলেজ পেরিয়ে আরও অনেক দূর
ওখানেই শুরু কিছু অনাবিল বন্ধুত্বের ,
.. যা ছড়িয়ে সবাই ছুটছে এক নির্দিষ্ট বা অনির্দিষ্ট লক্ষ্যে , এক অজানা রেসে..
কোনও ক্লান্তি নেই এই ছোটায় ..
জিততেই হবে ... কিন্তু ওই পথটাই আজ সব থেকে বেশি বিবর্ণ ,

আর এই সোজা পথ, যেটা চলে গেছে সব আত্মীয়দের ঘর পেরিয়ে...
উঠে গেছে স্বর্গে
সেখানেই রয়েছে সব অবদমিত ইচ্ছেগুলো
রঙিন কাগজের মোড়কে ।


kobitaar ashor
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার লাগলো।
  • মীর শওকত ০৮/১১/২০১৩
    অসাধারন!!! মন মুগ্ধতায় ভরে গেল।
  • אולי כולנו טועים ০৮/১১/২০১৩
    অপূর্ব সুন্দর।...
    জীবনের পথ চলা নিয়ে অসাধারণ কবিতা।
 
Quantcast