www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নষ্টের দখলে

আকাশেতে চাঁদ উঠে মাঝরাতে গেলো কই?
চারদিকে কোলাহল শোরগোল হৈ চৈ
জুজুবুড়ি বসে থেকে দেয়ালের কোণেতে
সমানেতে যায় টিপে রিমোটের বাটনে।

ধরণীটা চলে গেছে নষ্টের দখলে
খাই দাই নিজে বাঁচি এই ভাবি সকলে,
কে বা এলো কে বা গেলো নয় ঠেকা আমাদের
সবকিছু পাল্টানোর দায় টা তো সমাজের।

কলুষিত সমাজের আমরাই তো অংশ
একজোট না হলে নিশ্চিত ধ্বংস
জাগ্রত জনতার শক্তিই তো আলাদা
যুগে যুগে ইতিহাস যায় বলে সেই কথা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন
  • ফয়জুল মহী ০২/১১/২০২০
    প্রীতিজনক ও  স্নিগ্ধোজ্জ্বল লেখনী l
 
Quantcast