www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জোনাকি

থোকা থোকা তরুতলে
রাতভর থাকে কি,
মিটিমিটি আলো জ্বলে
নাম তার জোনাকি।
নিজনিজ আলো জ্বেলে
পথ চলে আধারে,
ছোট ছোট ছেলেমেয়ে
ছোটে বন বাদাড়ে।
থেকে থেকে জ্বলে নেভে
মেঘে ঢাকা চাঁদ,
দেখে দেখে চলে আসে
হূদয়ে আহ্লাদ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast