www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন ছুয়ে যায়

হিমহিম হাওয়াতে
শীত ডেকে আনে,
ঝিরঝির কুয়াশাতে
দোলা লাগে প্রাণে।
খেজুরের রস আনে
গাছি ভোরবেলা,
সেই রসে পিঠাপুলি
খেতে বসে মেলা।
মাঠে পাকা ধান দেখে
চাষি মুখে হাসি,
মাঠভরা ধান যেন
সোনা রাশি রাশি।
সকালের রোদে বসা
মজা লাগে গায়,
শিশির কণা হাসে
মন ছুয়ে যায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফাহমিদা ফাম্মী ০৮/১২/২০১৩
    ছন্দমিলন অসাধারন হয়েছে :)
 
Quantcast