www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবুজ আঁচল

বিশ্বপাতায় লিখবে বলে
বাংলা মায়ের নাম,
লক্ষ কোটি দামাল ছেলে
প্রাণ দিয়ে দেয় দাম।
কষ্টে পাওয়া ভূমির সীমায়
রক্তরাঙা আঁক,
ইচ্ছে মত উড়বে মেলে
মুক্ত হাওয়ায় পাখ।
সবুজ আঁচল বাধলো রবি
তাদের স্মরণে,
বিশ্ববাসী শিখলো তবে
বিজয় মরণে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast