www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নতুন সুর

রাতের শেষে এলোরে ভোর,
খোলরে তোরা মনবাধা দোর।
সূর্য ছড়ায় স্নিগ্ধ আলো,
আধার যে দেখ তাই পালালো।
বদ্ধ দুয়ার ভাঙ্গরে আজ,
পররে তোরা নতুন সাজ।
দলবেধে সব চল এগিয়ে,
বাধার পাহাড় পায় মাড়িয়ে।
দে উড়িয়ে ঝাণ্ডাটা ফের,
শান্তি বার্তা নিয়ে স্বর্গের।
অসত্য সব যাক চলে দূর,
ধরনী শুনুক নতুন সুর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast