www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন বিলে

ঘরে বসেই বিশ্ব ঘুরি
শূন্য গগন পাতাল ফুরি।
আন্দামানের গহীন বনে
যাই ছুটে যাই আপন মনে।
হিমালয়ের উচ্চ চূড়ে
বীরের বেশে আসছি ঘুরে।
সাতসাগরে মুক্তা কুড়াই
সবুজ মাঠে নয়ন জুড়াই।
মঙ্গলে আর ছুটছি চাঁদে
গড়বো বসত দু'দিন বাদে।
মাটির নিচে সুড়ং করে
অট্টালিকা তুলছি গড়ে।
পূর্ব থেকে পশ্চিমে আজ।
সাজাবো যে নতুন সমাজ।
আমরা কিশোর তরুণ মিলে
দুখ পাঠাবো স্বপ্ন বিলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast